নরসিংদীতে আরও ৫ জন করোনায় আক্রান্ত
১৯ ডিসেম্বর ২০২০, ০৪:১০ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল দুই হাজার ৭১৫ জনে। শনিবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানান নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।
সিভিল সার্জন জানান, গত ১৭ ডিসেম্বর ৩৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। শনিবার হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ০৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া ৩ জনের নমুনা পরীক্ষায় রায়পুরা জিন এক্সপার্ট মেশিনে ১ জন করোনাভাইরাস শনাক্ত হয়।
এ নিয়ে পুরো জেলায় করোনাভাইরাসে আক্রান্ত দুই হাজার ৭১৫ জনের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৬০৪ জন, শিবপুরে ২৭৩ জন, পলাশে ৩০৮ জন, মনোহরদীতে ১৮৮ জন, বেলাবতে ১৫৯ জন ও রায়পুরায় ১৮৪ জন।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১৫ হাজার ৫৬৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় আইসোলেশন মুক্ত হয়েছেন ৬ জন। মোট আইসোলেশনমুক্ত ২৬২৮ জন। এরমধ্যে সদরে ১৫৩৬, শিবপুর ২৬৯, পলাশ ৩০০, মনোহরদী ১৮৫, বেলাব ১৪৯, রায়পুরা ১৮৩। হাসপাতাল আইসোলেশনে আছেন ১২ জন। হোম আইসোলেশনে ১১১ জন ৷
এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে মারা গেছেন ৫০জন। এরমধ্যে সদরে ২৮ ,পলাশ ০২, বেলাব ০৬ , রায়পুরা ০৬, মনোহরদী ০২ ও শিবপুরে ০৬ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার