নরসিংদীতে তৃতীয় দিনের মতো স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতী
২৯ নভেম্বর ২০২০, ০৩:০৭ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বেতন বৈষম্য নিরসনসহ চার দফা দাবী বাস্তবায়নের দাবীতে তৃতীয় দিনেও কর্মবিরতী পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে জেলার ৬টি উপজেলায় একযোগে পৃথকভাবে এ কর্মসূচী পালন করা হয়।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর ব্যানারে জেলার ছয়টি উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা টিকাদানসহ স্বাস্থ্যসেবা বন্ধ রেখে কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
এ সময় হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নেতারা বলেন, আন্তর্জাতিক অঙ্গন থেকে বাংলাদেশ যতটি পুরষ্কার পেয়েছেন তা একমাত্র স্বাস্থ্য কর্মীদের অবদান। তারপরও সরকারের অন্যান্য সকল কর্মচারির তুলনায় আমরা নানান বৈষম্যের স্বীকার। শিশু স্বাস্থ্য ও মাতৃ স্বাস্থ্য নিয়ে কাজ করার পরও তৃণমূল স্বাস্থ্য সহকারীদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি এখনো। ন্যায্য দাবি আদায়ের দাবিতে জেলার ৬ টি উপজেলায় কর্মরত ৩৮০ জন স্বাস্থ্য সহকারী ঐক্যবদ্ধ হয়ে এই কর্মবিরতী পালন করছেন।
স্বাস্থ্য সহকারীদের চারদফা দাবিগুলো হলো “নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরির্দশক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড যথাক্রমে ১১, ১২ ও ১৩ তম গ্রেডে উন্নীতকরণ”।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার