করোনা মোকাবেলায় নরসিংদী জেলার ইউনিয়নগুলোতে একযোগে মাস্ক বিতরণ
২৩ নভেম্বর ২০২০, ১২:২৩ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনা ভাইরাস মোকাবেলায় জেলা প্রশাসনের উদ্যোগে সবকটি ইউনিয়নে একযোগে জনসাধারণের মাঝে ১ লক্ষ ৮৪ হাজার ৪০০ মাস্ক বিতরণ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে জেলার ৭১টি ইউনিয়নে একযোগে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের ঝুঁকি মোকাবেলার প্রাথমিক উদ্যোগ হিসেবে আজ একযোগে ১ লক্ষ ৮৪ হাজার ৪০০ মাস্ক বিতরণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬১ হাজার, রায়পুরা উপজেলায় ৩৫ হাজার, শিবপুর উপজেলায় ২৬ হাজার, বেলাব উপজেলায় ১৬ হাজার, মনোহরদী উপজেলায় ২০ হাজার ও পলাশ উপজেলায় ২৬ হাজার ৪০০ মাস্ক। আগামী এক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলার মোট জনসংখ্যার সমান অর্থাৎ প্রায় ২৩ লক্ষ ৭৫ হাজার মাস্ক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তারের সভাপতিত্বে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ভূঁইয়া মো. রেজাউর রহমান সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।
এসময় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের ঝুঁকি মোকাবেলায় জেলার সকলকে সচেতন করতে এসব মাস্ক বিতরণ করা হচ্ছে। এ সময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মানতে এবং নিয়মিত মাস্ক ব্যবহারের আহবান জানান।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার