নরসিংদীতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পুলিশের মাস্ক বিতরণ
২২ নভেম্বর ২০২০, ০৫:০৯ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিসহ মাস্ক বিতরণ করেছে জেলা পুলিশ। রবিবার (২২ নভেম্বর) সকাল থেকে দিনভর জেলার ৭টি থানা এলাকায় এসব মাস্ক বিতরণ করা হয়।
পুলিশ জানায়, প্রায় আট মাস ধরে সারা বিশ্ব কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধ করছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দৃঢ়তার সাথে তা মোকাবেলা করছে বাংলাদেশ। বৈশ্বিক এই দুর্বিপাকে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে শুরু থেকেই নিরলসভাবে কাজ করছে জেলার পুলিশ সদস্যরা।
সাম্প্রতিক সময়ে আবারও ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনা। করোনার দ্বিতীয় ঢেউ-এর প্রকোপ মোকাবেলায় নরসিংদী জেলা পুলিশ এর উদ্যোগে জেলার ৭টি থানা নরসিংদী সদর, পলাশ, মাধবদী, শিবপুর, মনোহরদী, রায়পুরা ও বেলাব থানা এলাকায় অফিসার ইনচার্জদের নেতৃত্বে (ওসি) মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারনা করা হয়। এসময় যাদের মুখে মাস্ক ছিল না তাদেরকে মাস্ক পরিয়ে দেয়াসহ সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজ ও পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার