নরসিংদীর এসপি প্রলয় কুমার জোয়ারদার করোনায় আক্রান্ত
১৫ নভেম্বর ২০২০, ০৬:০১ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনায় আক্রান্ত হয়েছেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম-বার, পিপিএম)।রবিবার (১৫ নভেম্বর)বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম।
সিভিল সার্জন জানান, জ্বরে আক্রান্ত হলে শনিবার নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ।পরে তার নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। শনিবার রাতে প্রাপ্ত ফলাফলে তার করোনা পজিটিভ আসে।বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যোগাযোগ করা হলে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ফোনে জানান, জ্বর অনুভূত হওয়ায় করোনা পরীক্ষার জন্য নমুনা পরীক্ষা করি। শারীরিকভাবে কোন জটিলতা না থাকলেও দ্রুত করোনামুক্ত হতে রবিবার (১৫ নভেম্বর) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছি।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় (শনিবার) পরীক্ষার জন্য ২৪ জনের নমুনা পাঠানো হয়। এতে এসপিসহ মোট ৫ জন করোনা পজিটিভি শনাক্ত হয়। এরমধ্যে সদর উপজেলায় ২ জন, মনোহরদীতে ২ জন ও রায়পুরায় ১ জন।
এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ ২৫৩৯জন। এরমধ্যে সদর উপজেলায় মোট ১৪৭১ জন, শিবপুরে ২৬১ জন, পলাশে ২৯৪জন, মনোহরদীতে ১৮১ জন, বেলাবোতে ১৫০ জন, রায়পুরাতে ১৭৭ জন। আইসোলেশনমুক্ত ২৪২৭ জন। হাসপাতাল আইসোলেশনে আছেন ৯ জন ও হোম আইসোলেশন ৯৬ জন ৷ মোট মৃতের সংখ্যা ৪৫ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার