নরসিংদীতে আরও ১৩ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ২৫১১, সুস্থ ৯৫ শতাংশ
১০ নভেম্বর ২০২০, ১১:৪৬ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় তিনজন পুরাতন কোভিড রোগীসহ মোট ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫১১ জন। এছাড়া করোনামুক্ত হয়েছেন মোট দুই হাজার ৩৮২ জন। এ পর্যন্ত সুস্থতার হার প্রায় ৯৫ শতাংশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ৭ এপ্রিল জেলার পলাশ উপজেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। এরপরের ২১৫ দিনে আক্রান্তের সংখ্যা দুই হাজার ৫০০ ছাড়ায়। আক্রান্ত মানুষের সংখ্যা ১ হাজার ছাড়াতে সময় লেগেছিল ৬৬ দিন। পরবর্তী ১ হাজার জন অাক্রান্ত হতে লাগে ৭৬ দিন। সর্বশেষ ৫১১ ব্যক্তি আক্রান্ত হতে লাগল ৭৪ দিন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর ৬৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। সোমবার রাতে হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে তিনজন পুরাতন করোনা রোগীসহ মোট ১৩ জনের করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে সদর উপজেলার ১২ জন ও রায়পুরা উপজেলার একজন রয়েছেন। এ নিয়ে পুরো জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাড়িয়েছে দুই হাজার ৫১১ জনে।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১৩ হাজার ৮২৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৪৫১ জন, শিবপুরে ২৬৫ জন, পলাশে ২৯২ জন, মনোহরদীতে ১৭৯ জন, বেলাবতে ১৪৯ জন ও রায়পুরায় ১৭৫ জন রয়েছেন। বর্তমানে কোভিড–১৯ রোগে আক্রান্ত ৬ জন কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে এবং ১১৩ জন হোম আইসোলেশনে আছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৮ জনসহ এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা সর্বমোট ৭ হাজার ৬২৮ জন ৷
জেলায় কোভিড-১৯–এর সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৫ জন মারা গেছেন। তাঁদের মধ্যে সদর উপজেলার ২৬ জন, বেলাব উপজেলা ও রায়পুরা উপজেলার ৬ জন করে, মনোহরদী উপজেলা ও পলাশ উপজেলার ২ জন করে এবং শিবপুর উপজেলার ৩ জন রয়েছেন।
নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম জানান, আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত সুস্থ হয়েছেন দুই হাজার ৩৮২ জন। তাঁদের মধ্যে সদর উপজেলার ১ হাজার ৩৭৪ জন, শিবপুর উপজেলার ২৪৯ জন, পলাশ উপজেলার ২৬৮ জন, মনোহরদী উপজেলার ১৭৮ জন, বেলাব উপজেলার ১৪৪ জন ও রায়পুরা উপজেলার ১৬৯ জন রয়েছেন। এ পর্যন্ত সুস্থতার হার দাঁড়িয়েছে প্রায় ৯৫ শতাংশে।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার