নরসিংদীতে ট্রাকের চাপায় দলিল লিখক সহ দুইজন নিহত
১৫ জুন ২০২৩, ০৭:৩৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ট্রাকের চাপায় দলিল লিখক সহ দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১ জন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার মাধবদী কাঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি গ্রামের মরহুম মির্জা আবু হানিফের ছেলে দলিল লিখক শাহাদাৎ হোসেন (৫৮) ও একই গ্রামের আব্দুর রহমান (৭০)।
নিহতের স্বজনরা জানিয়েছেন, দুপুরে শাহাদাৎ পাশের এলাকার ১ জনকে সঙ্গে নিয়ে মাধবদী থেকে অটোরিক্সা যোগে নরসিংদী সাব রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিক্সাটি ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী আব্দুর রহমানের মৃত্যু হয়। ওই সময় অটোরিক্সায় থাকা আরো ২ জন আহত হয়।
পরে শাহাদাৎ হোসেন সহ দুই জনকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্ত্যবরত চিকিৎসক শাহাদাৎ হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইটাখোলা পুলিশ ফাঁড়ির এস আই কবির হোসেন ভূইয়া জানিয়েছেন, দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। তারা মাধবদী থেকে নরসিংদী আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা