নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় দেশিয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
২৮ মার্চ ২০২৩, ০২:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী। এর আগে মঙ্গলবার ভোরে শহরতলীর দাসপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে নরসিংদী মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদী সদরের টাউয়াদী, দাসপাড়া ও ঘোড়াদিয়া এলাকার ফজর আলী (৪৩), রফিকুল ইসলাম (২৯) এবং রবিন মিয়া (২১)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ভোরে সদরের দাসপাড়া এলাকায় একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো এমন গোপন সংবাদ পায় থানা পুলিশ। পরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় দাসপাড়ার নার্সারী মোড়ের ফাঁকা জায়গা হতে ৩ জনকে আটক এবং তাদের দখল থেকে ১টি স্টিলের চাপাতি, ২টি চাইনিজ কুড়াল এবং ১টি রামদা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আটককৃতদের আরও ৫ থেকে ৬ জন সহযোগী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ডাকাত এবং তাদের বিরুদ্ধে এর আগেও জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে দাবী পুলিশের।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা