নরসিংদীতে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
২২ জানুয়ারি ২০২২, ০৯:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অভিযান পরিচালনা করে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সদর উপজেলার পৌর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানে ২ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১১ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। শিক্ষা চত্ত্বর বাজারের সালাম ব্রয়লার হাউসকে ওয়েইং স্কেল টেম্পার করে প্রতি কেজিতে ১০০ গ্রাম করে কারচুপি করায় ১০ হাজার টাকা জরিমানা করে স্কেল জব্দ করা হয়।
স্বপন বর্মণের মাছের দোকানকে কম ওজনের বাটখারা ব্যবহার করে কারচুপি করায় ১ হাজার টাকা জরিমানা করে বাটখারা জব্দ করা হয়।
এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে মূল্য তালিকা প্রদর্শন, খাদ্যদ্রব্যের নিরাপদতা ও পণ্যের গুণগত মান নিশ্চিতে করনীয় সম্পর্কে ব্যবসায়ীবৃন্দকে সচেতন করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে নরসিংদী মডেল থানা পুলিশ সহায়তা প্রদান করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা