নরসিংদীতে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
০২ জানুয়ারি ২০২২, ০৪:৪৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে আব্দুল আজিজ হত্যা মামলার প্রধান আসামী শফিক মিয়াকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী। রবিবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
নিহত আব্দুল আজিজ নরসিংদী পৌর শহরের ব্রাহ্মণপাড়া মহল্লার বাসিন্দা। অভিযুক্ত প্রধান আসামী শফিক মিয়া (৪০) আব্দুল আজিজের বাড়ির সাবেক ভাড়াটিয়া ও ময়মনসিংহ সদর উপজেলার মৃত্যুঞ্জয় স্কুল রোড এলাকার আব্দুল হেকিম এর ছেলে।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, ময়মনসিংহের শফিক মিয়া নরসিংদী পৌর শহরের ব্রাহ্মণপাড়া মহল্লার আব্দুল আজিজের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। সে সুবাধে রেহেনা বেগম নামে অপর এক ভাড়াটিয়ার ঘরে যাতায়াত করতো শফিক মিয়া। এক পর্যায়ে রেহেনা বেগমের মেয়ে কুলসুম বেগমের (১৯) সাথে শফিক মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠলে ঘটনাটি জানাজানি হয়। এ ঘটনার পর বাড়ি মালিক আব্দুল আজিজ শফিককে বাড়ি থেকে বের করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শফিক মিয়া ও রেহেনা বেগম আজিজকে হত্যার পরিকল্পনা করে। গত ২৯ নভেম্বর রাতে আব্দুল আজিজের ঘরের শয়ন কক্ষে খাটের নীচে লুকিয়ে অবস্থান নেয় শফিক। রাত ১২টার দিকে আজিজকে ছুরিকাঘাত করলে আজিজ শফিককে ঝাপটে ধরে চিৎকার শুরু করেন। এসময় তার ছেলে মেয়েরা এগিয়ে আসলে তাদেরকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় শফিকুল তার ব্যবহৃত মোবাইল ফোন ও গেঞ্জি ফেলে যায়। একই সময় ঘরের বাইরে অবস্থান করতে দেখে রেহেনা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশী জিজ্ঞাসাবাদে রেহেনা বেগম হত্যার পরিকল্পনার সত্যতা স্বীকার করে।
গুরুতর আহতাবস্থায় আব্দুল আজিজকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৫ ডিসেম্বর আজিজের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে পুলিশ মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় গত ৬ ডিসেম্বর নিহতের মেয়ের জামাই মো: জাকির হোসেন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলা করেন। মামলা করার প্রায় এক মাস অতিবাহিত হলেও পুলিশ অভিযুক্ত প্রধান আসামী শফিক মিয়াকে গ্রেপ্তার করতে পারেনি। প্রধান আসামী শফিক মিয়াকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে মানববন্ধন করেন নিহতের স্বজনরা।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, আব্দুল আজিজ হত্যার ঘটনায় দুই আসামীর মধ্যে রেহেনা বেগম নামে একজন গ্রেপ্তার হয়েছে। অপর আসামী শফিক পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা