নরসিংদীতে শিক্ষার্থীদের পিঠা উৎসব
০১ জানুয়ারি ২০২২, ০৬:৫৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
"চারদিকে কোলাহল মৌ মৌ ঘ্রাণ, পিঠা-পুলি উৎসবে পুলকিত প্রাণ।" এই শ্লোগানে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। শনিবার নরসিংদী ন্যাশনাল কলেজ অব এডুকেশন এর উদ্যোগে এই পিঠা উৎসব করা হয়।
কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই পিঠা উৎসবের ছাত্র-ছাত্রীদের তৈরী পিঠা'র মোট ১২টি স্টল অংশ নেয়। এসব স্টলে স্টলে ৬৯ রকমের পিঠা তৈরি করে স্টলে উপস্থাপন করে শিক্ষার্থীরা। পিঠা তৈরির প্রকার, উপস্থাপন ও সাজসজ্জ্বায় বিশেষ অবদানের জন্য সেরা পিঠা প্রস্তুতকারীদের পুরস্কৃত করা হয়।
পিঠা উৎসব উপলক্ষে কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাহ্। কলেজের প্রভাষক আশরাফুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের বোর্ড অব ডিরেক্টর'র সেক্রেটারী জিয়ান সরকার মাসুম, প্রেসক্লাবের সহসম্পাদক মনজিল এ মিল্লাত, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, সাবেক কোষাধ্যক্ষ হলধর দাস, কলেজের প্রভাষক আরিফুল হক, আবৃতি শিল্পী মোতাহার হোসেন অনিক প্রমুখ।
এসময় নরসিংদী ন্যাশনাল কলেজ অব এডুকেশন এর অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া বলেন, সুন্দর- সুস্থ সংস্কৃতির বহিঃপ্রকাশ হিসাবে আমরা শীতের পিঠার এ আয়োজন করেছি। এছাড়া ৩১ ডিসেম্বরে ইংরেজী নব-বর্ষকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যেন অপসংস্কৃতিতে গা ভাসিয়ে দিতে না পারে সেজন্যই আমাদের এ আয়োজন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা