নরসিংদীতে চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু
৩০ ডিসেম্বর ২০২১, ০৩:৪৯ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নরসিংদীতে চারদিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনের চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শীর্ষক এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
পরে এই উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, সেক্টর কমান্ডারস ফোরাম ৭১ জেলা শাখার সভাপতি আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল জাকী, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান শামীম আরা সুবর্ণা। অনুষ্ঠান সঞ্চালন করেন ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবৃত্তি শিল্পী মোঃ আলতাফ হোসেন রানা।
এসময় বক্তারা জাতীয় চার নেতা ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, যাদের অবদানে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদের সম্পর্কে জানতে হবে। আর সেজন্যে আমাদেরকে বেশি বেশি বই পড়তে হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি