পাঁচদোনায় ট্রাকের চাপায় একজন নিহত
২০ ডিসেম্বর ২০২১, ০১:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বেপরোয়া গতির পন্যবাহী একটি ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই পথচারীর নাম মো. জসীম উদ্দিন (৪৫)। তিনি নরসিংদীর মাধবদী থানার আসমানদীচর এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে। দুর্ঘটনার সময় মো. জসীম উদ্দিন মহাসড়কের একপাশ ধরে হাঁটছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ঢাকা-সিলেট মহাসড়ক ধরে বেপরোয়া গতিতে পন্যবাহী ট্রাকটি ভৈরবের দিকে যাচ্ছিল। ট্রাকটি পাঁচদোনা মোড় অতিক্রম করার সময় মো. জসীম উদ্দিন নামের ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন ওই ঘাতক ট্রাক ও এর চালককে আটক করে রাখেন।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির পুলিশ। খবর পেয়ে নিতের স্বজনরা ঘটনাস্থলে এসে তাঁর লাশ শনাক্ত করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার জানান, বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় মো. জসীম উদ্দিন নামের ওই ব্যক্তি নিহত হয়েছেন। ট্রাক ও এর চালক মো. জামির হোসেন (৪৮) আমাদের কাছে আটক আছেন। নিহতের পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা