নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
০৯ ডিসেম্বর ২০২১, ০৪:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
তৌহিদুর রহমান:
নরসিংদীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। বৃহস্পতিবার সকালে নরসিংদী পুলিশ লাইনস ড্রীল শেডে এই সংবর্ধনা দেয়া হয়।
স্বাধীনতার অর্ধশত বার্ষিকী ও বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বিজয়ের মাসে ১১০ জন মুক্তিযোদ্ধাকে এই সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম) এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্টর কমান্ডার ফোরাম ৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান।
অতিরিক্ত পুলিশ সুপার জায়েদ শাহরিয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময়কালীন যুদ্ধের ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, পবিত্র রঞ্জন দাস, নজরুল ইসলাম, শেখর আলী, আব্দুল হাকিম প্রমুখ। সংবর্ধনা প্রদান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা