নরসিংদীতে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
০৭ ডিসেম্বর ২০২১, ০৬:৪৩ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মাহেন্দ্রক্ষণে আগামী ১৬ ডিসেম্বর ২০২১ মহান বিজয় দিবসে প্রধানমন্ত্রী কর্তৃক 'শপথ অনুষ্ঠান' আয়োজন উপলক্ষ্যে নরসিংদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন মো. নূরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শপথ অনুষ্ঠানে ধর্ম-বর্ণ-শ্রেণি-পেশা নির্বিশেষে সকল স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতকরণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। উৎসাহ উদ্দীপনার সাথে, স্বাস্থ্যবিধি মেনে, সুশৃঙ্খল পরিবেশে শপথ অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানান জেলা প্রশাসক।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি