প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ
০৩ ডিসেম্বর ২০২১, ০৫:২৭ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে নরসিংদী সার্কিট হাউজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলার দশটি স্কুল, স্বেচ্ছাসেবী সংগঠনসহ সুশীল সমাজের ব্যক্তিগণ ও প্রতিবন্ধী শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এসময় দুই জন শারিরীক প্রতিবন্ধী ব্যক্তিকে দুটি হুইল চেয়ার, চারজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে ডিজিটাল সাদাছড়ি প্রদান করা হয় এবং বিশেষ ক্যাটাগরিতে তিনজন সফল প্রতিবন্ধী ব্যক্তিকে সম্মননা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হক তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ ডাঃ আমিরুল হক শামীম ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী।
উপজেলা সমাজসেবা অফিসার, মোঃ আশরাফুল ইসলাম খানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলার বিশেষ স্কুল সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় দ্যুতিময় দুয়ার এর পক্ষ থেকে প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সরকার, এনজিও পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদ, নরসিংদী চক্ষু হাসপাতালের ইনক্লুসিভ অফিসার আব্দুর রহিম, এনজিও কর্মী আঃ গাফফার প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রতিটা বিশেষ মানুষের বিশেষ প্রতিভা রয়েছে, তাদেরকে সেই ভাবেই সম্পদ হিসেবে তৈরি করতে হবে। এ সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার। বর্তমানে সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও ব্যক্তিদের জন্য ভাতা ও উপবৃত্তিসহ অনেক পরিকল্পনা হাতে নিয়েছেন, তার প্রেক্ষাপটে নরসিংদীতে জেলার সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে ৫০ শতক জমির উপর আন্তর্জাতিক মান সম্পন্ন একটি বিশেষায়িত স্কুল, নরসিংদী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়/ দ্যুতিময় দুয়ারের কাজ চলছে। আগামী এক বছরের মধ্যে এই প্রতিষ্ঠানের একটি দৃশ্যমান অবকাঠামো দেখা যাবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি