নরসিংদী জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
০১ ডিসেম্বর ২০২১, ০১:৪৫ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে রাত ১২টায় ফলাফল ঘোষণা করা হয়। এতে আ: মান্নান ভুইয়া সভাপতি ও সৈয়দ বদিরুজ্জামান সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সমিতির অন্য নির্বাচিতরা হলেন, সহসভাপতি শাহ আব্দুল্লাহেল ওয়ালী, সহ সম্পাদক মাইনউদ্দিন অপু, কোষাধ্যক্ষ ফারুক মিয়া, লাইব্রেরি সম্পাদক শেখ মো. সাইফুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) সবিতা রায়, সদস্য রাকিবুল মাহমুদ, রফিকুল ইসলাম, বিএম মোতালিব জসিম ও সুব্রত সাহা।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, নরসিংদী জেলা আইনজীবী সমিতি ২০২২ এর নির্বাচনে মোট ১১ জন নির্বাচিত হয়। যার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৯ জন। এরমধ্যে এক জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সমিতির মোট ভোটার সংখ্যা ৪৮৮ টি। এর মধ্যে ৪৮৪টি ভোট জমা পড়ে।
নির্বাচনে সভাপতি পদে পাবলিক প্রসিকিউটর (পিপি) ও মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হককে ১৫ ভোটে পরাজিত করে আ: মান্নান ভুইয়া জয়ী হন। সম্পাদক পদে একেএম নুরুন্নবীকে ৬৯ ভোটে পরাজিত করে সৈয়দ বদিরুজ্জামান নির্বাচিত হন। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি