ইউপি নির্বাচন: স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা ও মাইক ছিনিয়ে নেয়ার অভিযোগ
১৫ নভেম্বর ২০২১, ১০:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচারনায় বাধা ও শব্দযন্ত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নৌকা প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোটর সাইকেল প্রতিকের মেহেদী হাসান তুহিন এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা, সদর মডেল থানা ও র্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, তৃতীয় ধাপে অাগামী ২৮ নভেম্বর সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন পরিষদের প্রচারনা ও গণসংযোগ চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান তুহিন। গত রোববার বিকেলে ৬ নং ওয়ার্ড এর দাসপাড়া এলাকায় প্রচারণার সময় নৌকা প্রতিকের প্রার্থী নুরুজ্জামানের সমর্থক যুবলীগ নেতা রিফাত, ছাত্রলীগ নেতা অতুলের নেতৃত্বে তুহিনের প্রচারনার মাইকের তার, ব্যাটারি, মেমোরি কার্ড ছিনিয়ে নেয়। সেই সাথে প্রচারণা না করার জন্য নিষেধ করাসহ প্রাণনাশের হুমকি দেয়া হয়।
অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। অভিযুক্ত প্রার্থীকে তলব করে তার বক্তব্য নেয়া হবে। ঘটনার তদন্ত সম্পন্ন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা