নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত
১৫ নভেম্বর ২০২১, ১০:০০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী প্রেস ক্লাবের ২০২১-২৩ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) আনন্দঘন পরিবেশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে ২০ ভোট পেয়ে বৈশাখী টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে সাপ্তাহিক নরসিংদীর সময় পত্রিকার সম্পাদক হুমায়ূন কবির শাহ্ ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও নরসিংদী প্রেস ক্লাব নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক মোহাম্মদ মাসুম জানান, প্রেস ক্লাবের ৫৩ জন সদস্যের মধ্যে ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সভাপতি পদে হাবিবুর রহমান হাবিব ২০ ভোট পেয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক পতে ২২ ভোট পেয়ে হুমায়ূন কবির শাহ যথাযথভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে আসাদুল হক পলাশ, সহ-সভাপতি মাহাবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মনজিল-এ-মিল্লাত, কোষাধ্যক্ষ পদে জয়নুল আবেদীন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এ এইচ ভুইয়া সজল, দপ্তর সম্পাদক পদে এটিএম মোস্তফা বাবার (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) নির্বাচিত হন। এছাড়া কার্য নির্বাহী সদস্য পদে বিশ্বজিৎ সাহা, শাহীন মিয়া এবং আব্দুল হান্নান ভুইয়া নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক এবং নরসিংদী সদর উপজেলা নির্বাচন অফিসার জাকির মাহমুদ।
নতুন কমিটিতে নির্বাচিতরা আগামী ২০২১-২৩ মেয়াদে নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করবেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা