তেল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে বিএনপির বিক্ষোভ
১২ নভেম্বর ২০২১, ০৬:২৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
তৌহিদুর রহমান:
তেল গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্দ্ধগতির প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শুক্রবার বিকেলে চিনিশপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি করা হয়।
কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা বিএনপি'র কার্যালয় হতে শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ের দিকে যেতে চাইলে পুলিশী বাধার মুখে পড়ে। পরে পুলিশি বাধায় সেখানেই নেতাকর্মীরা সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, জেলা বিএনপি'র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর হোসেন ও শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল প্রমুখ। কর্মসূচিতে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা