নরসিংদীতে নিরাপদ খাদ্য নিশ্চিতে সেমিনার অনুষ্ঠিত
০৪ নভেম্বর ২০২১, ০৭:৪৩ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নসিংদীতে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ -এর আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও নরসিংদী জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সদস্য যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম।
অন্যান্য্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর উপ পরিচালক হোসনে আরা পপি, (সিনিয়র সহকারী সচিব), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর নরসিংদী জেলা নিরাপদ খাদ্য অফিসার মারুফা হক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আইন কর্মকর্তা শেখ মোঃ ফেরদৌস আরাফাত, মনিটরিং অফিসার মোহাম্মদ আমরান হোসেন মোল্লা প্রমুখ। সেমিনারে নরসিংদী জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হোটেল রেস্তোরার মালিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি