ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছরে রূপান্তরের উদ্যোগ বন্ধের দাবিতে মানববন্ধন
০৫ অক্টোবর ২০২১, ০৪:৩৩ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মানের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে ৩ বছরে রূপান্তরের উদ্যোগ বন্ধের দাবিসহ ৪ দফা দাবিতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন করা হয়।
এতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের কয়েক শত শিক্ষক-শিক্ষার্থী ও পেশাজীবী লোকজন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কতিপয় কারিগরি আমলাচক্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রকৌশলী শব্দটি ব্যবহার করতে না দেওয়া ও উপসহকারী প্রকৌশলী পদ বাতিল এবং ৪ বছরের কোর্সকে ৩ বছরে অবনমিত করার ঘৃন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এছাড়াও পেশাগত বিভিন্ন সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনাসহ আন্ত:মন্ত্রণালয়ের সুপারিশ থাকা সত্ত্বেও কুচক্রী মহল কুটকৌশলের মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টিতে মত্ত রয়েছেন।
আন্তর্জাতিক মানের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে ৩ বছরে রূপান্তরের উদ্যোগ অযৌক্তিক ও আত্মঘাতি। এই উদ্যোগ বন্ধ করা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সংকট এবং ছাত্র-শিক্ষক পেশাজীবীদের পেশাগত সমস্যা সমাধানের দাবি জানানো হয় মানববন্ধনে।
এসময় বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রিয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেব, জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোশফিকুর রহমান খান আঙ্গুর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক আকন্দ, জেলা শাখার আহবায়ক বেলায়েত হোসেন, যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, সদস্য সচিব মোখলেছুর রহমান ভূইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক মোবারক হোসেন, আইডিইবি সদর শাখার সহ সভাপতি মো: রহুল আমিন কাউছার প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা