স্বামীকে তালাক না দিয়েই ২য় বিয়ের অভিযোগ
০২ অক্টোবর ২০২১, ০৭:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে প্রথম স্বামীকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে, অর্থ হাতিয়ে নেয়া ও প্রতারণাসহ নানা অভিযোগ এনে মহিলা আওয়ামীলীগ নেত্রী তাহমিনা বেগমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন প্রথম স্বামীর স্বজনরা। শনিবার (০২ অক্টোবর) দুপুরে শহরের বৌয়াকুর এলাকার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করা হয়।
তাহমিনা বেগম নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য বলে নিশ্চিত করেছেন জেলা মহিলা আওয়ালীগের সাধারণ সম্পাদক ইয়াছমিন সুলতানা।
সংবাদ সম্মেলনে স্বামী মোশারফ হোসেনের বোন ফারজানা আক্তার অভিযোগ করে বলেন, ২০০৬ সালে রায়পুরা উপজেলার আদিয়াবাদ শিকদারপাড়া এলাকার মৃত আব্দুল মন্নাফ মুন্সির মেয়ে তাহমিনা বেগমকে বিয়ে করেন সৌদি প্রবাসী মোশারফ হোসেন। বিয়ের পর থেকেই নানাভাবে সুকৌশলে নগদ অর্থ হাতিয়ে নেয়াসহ অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন তাহমিনা বেগম। পরে প্রথম স্বামীকে তালাক না দিয়েই ফ্রান্স প্রবাসী রায়হান মিয়াকে বিয়ে করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এঘটনায় নরসিংদী সদর মডেল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রবাসীর পরিবার।
সংবাদ সম্মেলনে ফারজানা আক্তার আরও জানান, নেত্রী তাহমিনার এসব কুকর্মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সৌদি প্রবাসী মোশারফ হোসেন দেশে আসলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে মেরে ফেলাসহ নানাভাবে হুমকি প্রদান করা হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহিলা আ.লীগ নেত্রী তাহমিনা বেগম জানান, তারা সংবাদ সম্মেলন করে কেন। আমি নরসিংদী জাতীয় আইন সহায়তা সংস্থায় আমার সন্তান এবং আমাকে ভরন পোষন না দেয়ার একটি অভিযোগ দায়ের করেছি। দ্বিতীয় বিয়ে ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগটি সত্য নয়।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার