মসজিদে সচেতনতামূলক বক্তব্যে ঢাকা রেঞ্জে সেরা ওসি সওগাতুল আলম
২১ সেপ্টেম্বর ২০২১, ০৬:০২ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
জুম্মার নামাজের পূর্বে মসজিদে করোনা, ডেঙ্গু ও আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক বক্তব্য রেখে ঢাকা রেঞ্জ এর সেরা হয়েছেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম।
মসজিদভিত্তিক কমিউনিটি পুলিশিং এর অংশ হিসেবে প্রতি শুক্রবার মসজিদে জুম্মার নামাজের খুৎবার পূর্বে বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের বিভিন্ন থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ (ওসি)। সেই বক্তব্যগুলো পর্যালোচনা করে নরসিংদী সদর মডেল থানার বক্তব্যকে সেরা বলে মনোনীত করেছে এ সংক্রান্ত রেঞ্জ পুলিশ বোর্ড।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র ইনামুল হক সাগর এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রতি শুক্রবার জুম্মার নামাজের খুতবার পূর্বে ঢাকা রেঞ্জের প্রতিটি থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ কমিউনিটি পুলিশিং এর কর্মসূচির অংশ হিসেবে মসজিদে সচেতনতা ও অঙ্গীকারমূলক বক্তব্য রাখেন। বক্তব্যে সবাইকে কোন ধরনের মাধ্যম না ধরে সরাসরি সংশ্লিষ্ট বিট কর্মকর্তা, থানার ডিউটি অফিসার কিংবা ওসির স্মরনাপন্ন হতে আহবান করা হয়। জরুরী সহায়তা, ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স এর প্রয়োজন হলে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ কল করতে বলা হয়। থানা কিংবা পুলিশের সহায়তা নিতে, মামলা এবং জিডি করতে কোন ধরনের টাকার প্রয়োজন নেই এবং লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়। পুলিশের সেবাসমূহ, আইনী সহায়তা, মাদক-সন্ত্রাস-অপরাধীদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স এবং সচেতনতামূলক বিষয়াদির পাশাপাশি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মুসল্লীদের সামনে তুলে ধরেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।
গত শুক্রবারের অফিসার ইনচার্জগণের বক্তব্যের মধ্যে ঢাকা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম। পুলিশ সুপারের নেতৃত্বে নরসিংদীর প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের সকল সদস্যরা পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সওগাতুল আলম এর আগে মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে প্রশংসনীয় ভূমিকার জন্য দুইবার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা