নরসিংদীতে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেপ্তার
২৯ আগস্ট ২০২১, ১২:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাসার। এর আগে শনিবার সকালে নরসিংদী মডেল থানাধীন বাদুয়ারচর কান্দাপাড়ার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা এলাকার আবুল মঞ্জুরের স্ত্রী রোজিনা বেগম (৩৪), নরসিংদী সদর থানার বাদুয়ারচর গ্রামের মিজান মিয়ার ছেলে মোঃ গাজী (২৮) ও মিজান মিয়ার স্ত্রী জায়েদা বেগম (৩৮)।
ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মাহমুদুল হাসান মারুফ ও নজরুল ইসলাম সঙ্গীয় গোয়েন্দাদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে বাদুয়ারচর কান্দাপাড়ার মোড় আড়িয়াল খাঁ ব্রীজ সংলগ্ন বাদুয়ারচর হতে রায়পুরার হাসনাবাদ গামী পাকা রাস্তার উপর হতে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের দখল থেকে ৬০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা