নরসিংদীতে পুলিশের মসজিদভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রম
০৬ আগস্ট ২০২১, ০৬:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনা সংক্রমণ ও ডেঙ্গু বিস্তার রোধসহ আইনশৃঙ্খলা রক্ষায় মসজিদভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে সদর মডেল থানা পুলিশ। প্রতি সপ্তাহে জুমুআর নামাজের আগে শহরের বিভিন্ন মসজিদে উপস্থিত হয়ে জনসচেতনতামূলক আলোচনা করছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম ও সংশ্লিষ্ট বিট পুলিশ কর্মকর্তাগণ।
শুক্রবার শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লার আল ফালাহ মসজিদে জনসচেতনতামূলক আলোচনা করা হয়।
ওসি জানান, স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও বিট পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতি সপ্তাহে পর্যায়ক্রমে বড় মসজিদগুলোতে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। এসময় করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, হাত ধোয়া, মাস্ক পরা, অকারণে নাকেমুখে হাত না দেয়াসহ ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার জন্য উপস্থিত মুসল্লীদের মাধ্যমে প্রতিটি পরিবারকে অবগত করা হয়। একজনের অসাবধানতায় অন্য কেউ যাতে করোনা মহামারি আক্রান্ত না হন সেদিকে সকলকে সচেতন করা হয়। বিগত দুই সপ্তাহ ধরে নরসিংদী জেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়া ও করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়।
এছাড়া ডেঙ্গুর বিস্তার যাতে না হয় সেজন্য আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতাসহ সকলকে সচেতন থাকার অনুরোধ করা হয়। প্রতিটি পরিবার নিজ থেকে সুরক্ষিত থাকলে সমাজ ও দেশ ভাল থাকবে, সকলে সুরক্ষিত থাকবে জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সহযোগিতা নেয়ার আহবান জানান ওসি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা