নরসিংদী প্রেসক্লাবে আধুনিকায়নকৃত সম্মেলন কক্ষ ও গ্রন্থাগারের উদ্বোধন
৩০ মে ২০২১, ০৪:৩৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী প্রেসক্লাবের তৃতীয় তলায় আধুনিকায়নকৃত সম্মেলন কক্ষ ও দ্বিতীয় তলায় নবনির্মিত গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ মে) রাত সাড়ে ৮টায় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এসময় গ্রন্থাগার পরিদর্শন করেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা।
পরে এ উপলক্ষে প্রেসক্লাবের নবনির্মিত সম্মেলন কক্ষে প্রেসক্লাব সভাপতি মাখন দাসের সভাপতিত্বে অনুুষ্ঠিত হয় অালোচনা সভা। এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ অালী ও গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, প্রবীণ সাংবাদিক দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নিবারণ রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার