নরসিংদীতে ইঞ্জিন বিকল হওয়ায় কালনি এক্সপ্রেস সাড়ে তিন ঘণ্টা আটকা
২৪ ডিসেম্বর ২০২০, ০৭:৫৯ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী রেলওয়ে স্টেশনে ইঞ্জিন বিকল হয়ে প্রায় সাড়ে ৩ ঘণ্টা আটকা পড়ে ছিল সিলেট থেকে ছেড়ে আসা আন্তনগর কালনি এক্সপ্রেস। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার এটিএম মুছা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সাড়ে তিন ঘণ্টা সময় ধরে দুর্ভোগে পড়েন ঢাকাগামী ট্রেনটির সব যাত্রীরা। এর অধিকাংশ যাত্রীকে বিকল্প ইঞ্জিন আসা পর্যন্ত অপেক্ষা করতে দেখা গেছে। তবে কিছু যাত্রী শহরের ভেলানগর থেকে বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
নরসিংদী রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে সিলেট রেলওয়ে স্টেশন থেকে ১২টি ডাবল বগি নিয়ে কালনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুর ১২টা ১০ মিনিটে নরসিংদী রেলওয়ে স্টেশনে এসে যাত্রাবিরতি দেয় ট্রেনটি। দুই মিনিট যাত্রাবিরতির পর ট্রেনটি আবার চলতে শুরু করে। কিন্তু অল্প কিছুদূর যাওয়ার পরই ইঞ্জিন বিকলের কারণে আটকা পড়ে ট্রেনটি। বহু চেষ্টায় ইঞ্জিন সচল না হওয়ার পরে ঘটনাটি কন্ট্রোল রুমে জানানো হয়। পরে রাজধানী ঢাকার কমলাপুর স্টেশন থেকে রিলিফ ট্রেন এসে ৩টা ৪৫ মিনিটে কালনি এক্সপ্রেস ট্রেনটির বগিগুলোকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায়।
নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার এটিএম মুছা জানান, মোট তিন ঘণ্টা ৩৩ মিনিট আটকা পড়ে ছিল কালনি এক্সপ্রেস ট্রেনটি। পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে পৌনে চারটার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তবে বিকল ইঞ্জিনটি নরসিংদী স্টেশনেই রেখে যাওয়া হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ