নরসিংদীতে কলেজের যুগপূর্তি উপলক্ষে পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা
১০ ডিসেম্বর ২০২০, ০৬:৫২ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী প্রেসিডেন্সি কলেজের এক যুগপূর্তি উৎসব উপলক্ষে স্থানীয় পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে কলেজটির মিলনায়তনে আয়োজিত যুগ পূর্তি উৎসবে এই সম্মাননা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী।
পাঁচটি ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সাহিত্যে উয়ারী-বটেশ্বর খ্যাত লেখক ও গবেষক মুহাম্মদ হাবিবুল্লা পাঠান, শিক্ষায় নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, প্রযুক্তিতে আইসিটি বিষয়ক লেখক ও গবেষক মাহবুবুর রহমান, গবেষণায় লেখক ও গবেষক সৈয়দা নাজমুননাহার এবং আলোকচিত্র শিল্পে আলোকচিত্রী সুবিমল দাস। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং ক্রেস্ট ও সার্টিফিকেট হাতে তুলে দেওয়া হয়।
কলেজটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, দেশের প্রথম নারী ওসি হোসনে আরা ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এ এম আজমল মোর্শেদ।
পরে অনুষ্ঠানের অতিথি, সম্মাননাপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা মিলে কলেজটির এক যুগ পূর্তি উপলক্ষে কেক কাটেন। এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যাচের অন্তত তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ