নরসিংদীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
২৯ নভেম্বর ২০২০, ০৫:৪০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী রেলওয়ে স্টেশন ও আশেপাশের বস্তিতে বেড়ে উঠা অর্ধশতাধিক ছিন্নমূল শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত নরসিংদী। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদী উদয়ন কলেজ অডিটরিয়ামে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেলের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কালাম মাহমুদ, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী উদয়ন কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, নরসিংদী উদয়ন কলেজের পরিচালক আবুল হাসানাত প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, এসব শিশুরা সমাজে অবহেলিত। তারা অনেক সময় বিপথগামী হয়ে পড়ে। তবে এসব শিশুদের প্রতি যত্নশীল হওয়া গেলে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করাতে সহায়ক হবে। তারা আলোকিত নরসিংদীর স্বপ্নদ্রষ্টা আব্দুল্লাহ আল মামুন রাসেলের এ মহতি উদ্যোগের প্রশংসা করেন।
আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সবসময় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে থাকি। আমরা তাদের ঈদে নতুন কাপড়, শীতের সময় শীত বস্ত্র বিতরণ করি। তারা শীতে শীতবস্ত্রের অভাবে অনেক কষ্টে রাত কাটায়। শীতে করোনার প্রার্দুভাব বৃদ্ধি পাবে। তাই আমরা তাদের মাঝে শীতবস্ত্র দেয়ার মাধ্যমে শীতের উষ্ণতা দেয়ার চেষ্টা করেছি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা