নরসিংদীতে গবাদি পশুপাখির নকল এন্টি-বায়োটিক ঔষুধ তৈরির দায়ে ০৩ জন গ্রেফতার
২২ নভেম্বর ২০২০, ০৮:৩৭ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গবাদি পশুপাখির নকল এন্টি-বায়োটিক ঔষুধ তৈরির দায়ে ০৩ জনকে গ্রেফতার করেছে র্যাব ১১। শনিবার (২১ নভেম্বর) নরসিংদী সদর থানাধীন গাবতলী উত্তরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফকারকৃতরা হলো-মোঃ শামীম হোসেন (২৬), মোঃ আলমগীর মিয়া (২৬) ও মোঃ মহসিন মিয়া (২৪)।
র্যাব জানায়, জনৈক মোঃ আকরাম হোসেন এর বাড়ীর ভিতর নেটার এগ্রো এন্ড এ্যাকোয়া ফ্যাক্টরীতে অননুমোদিত কারখানায় গবাদি পশুপাখির নকল এন্টি-বায়োটিক ঔষধ তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।
এসময় কারখানায় তৈরি অবস্থায় হাঁস-মুরগীর নকল এন্টি-বায়োটিক ঔষধ ০৯ বোতল কোটিল-২৫ (৫০০ মিঃ লিঃ), ৬৫ বোতল কোটিল-২৫ (১০০ মিঃ লিঃ), ৪০ বোতল কোসিপ-২০০ (৫০০ মিঃ লিঃ), ১২০ বোতল কোসিপ-২০০ (১০০ মিঃ লিঃ), ৫৫ বোতল কু-কক্স (১০০ মিঃ লিঃ), ২৪০ প্যাকেট ক্যালসিমক্স ও ০১ বিল ভাউচার এর ফাইল জব্দ করা হয় এবং তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাবতলী উত্তরপাড়া এলাকায় জনৈক মোঃ আকরাম হোসেন এর বাসা ভাড়া নিয়ে নেটার এগ্রো এন্ড এ্যাকোয়া’ নামক ফ্যাক্টরী চালিয়ে আসছিল। উক্ত ফ্যাক্টরীতে তারা কোরিয়ার তৈরি গবাদি পশুপাখির এন্টি বায়োটিক ঔষধ হিসেবে ব্যবহৃত বিভিন্ন ঔষধ নকল করে ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে উৎপাদন করে আসছে। তারা সরকারী অনুমোদন অমান্য করে দীর্ঘদিন ধরে অননুমোদিত কারখানায় ক্ষতিকর গবাদি পশুপাখির নকল এন্টি বায়োটিক ঔষধ উৎপাদন করে নরসিংদী ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাজারজাত করে আসছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন প্রকার ক্ষতিকর রাসায়নিক পদার্থ দ্বারা উক্ত ফ্যাক্টরীতে ক্ষতিকর গবাদি পশুপাখির নকল এন্টি বায়োটিক ঔষধ সরকারি অনুমোদন ব্যতিত উৎপাদন এবং বাজারজাত করছে বলে জানায় যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরুপ এবং ক্ষতিকর।
আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে অসাধু উপায় অবলম্বন করে কোরিয়ান ব্র্যান্ড নকল করে গবাদি পশুপাখির নকল এন্টি বায়োটিক ঔষধ উৎপাদন করে আসছিল বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ