নরসিংদীতে লেখাপড়ার ভয়ে ৫তলা থেকে পাইপ বেয়ে নামতে গিয়ে আটকে গেল মাদ্রাসা ছাত্র
২৮ অক্টোবর ২০২০, ০৫:১৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের বাসাইলস্থ শাপলা চত্বর এলাকায় লেখাপড়ার ভয়ে মাদ্রাসার ৫তলা থেকে পাইপ বেয়ে নামতে গিয়ে আটকা পড়ে রোহান সরকার (১০) নামে এক শিক্ষার্থী। পরে ওই শিক্ষার্থীকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটেছে।
রোহান সরকার দারুত তাক্বওয়া মাদ্রাসার নাজেরা বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র ও নরসিংদী পৌর এলাকার বাসাইল মহল্লার রোকন উদ্দিন সরকার এর ছেলে।
শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসী জানায়, দারুত তাক্বওয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির নাজেরা বিভাগের তৃতীয় শ্রেণির শির্ক্ষার্থী রোহান পড়াশোনার চাপের ভয়ে মাদ্রাসায় যেতে চাইতো না। পরে পড়াশোনার জন্য তাকে ওই মাদ্রাসায় আবাসিক ব্যবস্থায় রাখেন অভিভাবকরা।
বাসা কাছে থাকায় প্রায়ই বাসায় যাওয়ার জন্য নানা অজুহাত দেখাতো শিশু রোহান। মাদ্রাসার কলাপসিবল গেটে তালা থাকায় বুধবার দুপুরে সে পাঁচ তলার ছাদে গিয়ে ভবনটির পিছনের পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করে। এসময় নামতে না পারায় পাইপে ধরে আটকে থাকে। এসময় তার চিৎকার শুনে নীচে এলাকাবাসী জড়ো হয়ে রশি ও বাঁশের সাহায্যে তাকে উপরের ছাদে টেনে তোলেন।
শিক্ষার্থীর বাবা রোকন উদ্দিন সরকার বলেন, প্রায়ই সে বাসায় আসার জন্য কান্নাকাটি করতো। পড়াশোনা করতে চাইতো না। তাই আজ ছাদের পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করে। পরে এলাকাবাসীর সহায়তায় সে মৃত্যুর হাত থেকে রক্ষা পায়৷ তবে মাদ্রাসা কর্তৃপক্ষ আমার ছেলেকে কোন ধরনের ভয়ভীতি বা নির্যাতন করেননি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা