মনোহরদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
২৭ নভেম্বর ২০২১, ০৭:৫৯ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে ধানখেতের ভেতরে পড়ে থাকা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর ওই ধানখেতে ফেলে রেখে গেছে হত্যাকারীরা। নিহত ওই নারীর আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে নরেন্দ্রপুর গ্রামের লক্ষীবিলাস মাঠে গরু চড়াতে গেলে পাশের একটি ধানখেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এই খবর শুনে ওই গ্রাম ও আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। পরে মনোহরদী থানার পুলিশকে জানানো হলে উপপরিদর্শক মাসুদ রানা ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ওই লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠান তিনি।
লেবুতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাকির হোসেন আকন্দ জানান, ওই নারীর লাশ একটি ধানখেতে পড়ে ছিল। তাঁর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। তিনি কেন ও কিভাবে এখানে এলেন তাও জানা যায়নি। ওই নারীর নাম-পরিচয় জানার জন্য আমাদের ইউনিয়নসহ আশপাশের গ্রামগুলোতে খোঁজখবর নেওয়া হচ্ছে।
মনোহরদী থানার উপপরিদর্শক মাসুদ রানা জানান, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর একটি ধানখেতে ফেলে গেছে হত্যাকারীরা। তবে ঠিক কি কারণে তাকে এমনভাবে হত্যা করা হয়েছে তা তদন্তের পর বলা যাবে। আমরা এরই মধ্যে ওই নারীর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এছাড়াও তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা