মনোহরদীতে ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মোটর শোভাযাত্রা
২৪ অক্টোবর ২০২১, ০৮:১৫ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ হিরনের সমর্থনে মোটর শোভাযাত্রা বের করা হয়। রবিবার সকালে শোভাযাত্রাটি চৌরাস্তা মৌলভীবাজার থেকে শুরু হয়ে উপজেলা সদর এবং চালাকচর বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে।
উপজেলার চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ হিরন প্রায় এক হাজার মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রা বের করেন। মোটর শোভযাত্রায় চেয়ারম্যান হিরন সর্বস্তরের জনসাধারণের সাথে সালাম ও কুশল বিনিময় করেন।
এতে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
আব্দুর রউফ হিরন জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারো চেয়ারম্যান পদে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ভিশন- ২০৪১ সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, ইউনিয়নের চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হলে সাধারণ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত, অবশিষ্ট গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সমাপ্ত করা হবে। তাছাড়া সুন্দর, স্বচ্ছ, দূর্নীতি-মাদক মুক্ত সমাজ গঠনের মধ্য দিয়ে চন্দনবাড়ী ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন পরিষদে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি