মনোহরদীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় স্বামীকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ
০২ আগস্ট ২০২১, ০৯:০৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে সাবেক মেম্বার ও তার সহযোগীদের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় সাহিদা আক্তার নামে এক গৃহবধূর স্বামীকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। স্বামীর মুক্তি দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই গৃহবধূ। সোমবার বিকেলে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হল রুমে এই সংবাদ সম্মেলন করা হয়। এ সময় গৃহবধূর পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
বর্তমানে কারাগারে থাকা ওই যুবক কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মো. আসাদ মিয়া। তিনি একজন পোল্ট্রি ব্যবসায়ী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই গৃহবধূ জানান, চারমাস আগে বীরগাঁও গ্রামের আসাদ মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোঃ আব্দুল মান্নান তাকে কু-প্রস্তাব দিয়ে আসছে। এতে রাজি না হওয়ায় তাদের সংসার ভেঙ্গে দেওয়াসহ বিভিন্ন ধরণের হুমকী দেয় আব্দুল মান্নান। এ ঘটনায় গত ২৮ জুন গৃহবধূ সাহিদা বেগম মনোহরদী থানায় সাধারণ ডায়েরী করেন। এতে আরো ক্ষিপ্ত হয় মান্নান। এর জেরে গত শনিবার রাত সাড়ে ৯টায় সাহিদার স্বামী আসাদকে বাড়ী থেকে ডেকে এনে জোরপূর্বক কালো রংয়ের মাইক্রোবাসে উঠায় আব্দুল মান্নান, তার সহযোগী নজরুল ইসলাম ও ইসমাইল হোসেন। তাকে উঠিয়ে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার মধ্যবর্তী নির্জন জায়গায় নিয়ে অস্ত্র ধরে ভয়-ভীতি দেখিয়ে স্ত্রীকে তালাক দিতে বলে অপহরণকারীরা।
এতে আসাদ রাজি না হওয়ায় রাতেই পাশর্^বর্তী কটিয়াদী উপজেলার সীমানায় নিয়ে কয়েক পিস ইয়াবা ট্যাবলেট দিয়ে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
সাহিদা আক্তার সাংবাদিকদের জানান, ‘আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। প্রধানমন্ত্রীসহ প্রশাসনের কাছে আমার স্বামীর মুক্তিসহ সুবিচার দাবি করি।’
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মান্নান বলেন, ‘আমি তাদের কাছে টাকা পাই। পাওনা টাকা না দেওয়ার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।’
কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক আকন্দ বলেন, ‘আসাদ একজন ভালো ছেলে। সে কখনো মাদকরে সঙ্গে জড়িত নয়। দুশ্চরিত্ররা হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে তাকে মাদক মামলায় ফাঁসিয়েছে।’
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার