মনোহরদীতে হুইল চেয়ার নিয়ে বৃদ্ধের পাশে ফেসবুকগ্রুপ
২৩ মে ২০২১, ০৬:৩০ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে "মনোহরদী উপজেলা" নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্থানীয় এক গ্রুপের উদ্যোগে আবদুর রশিদ (৬৫) নামে পা হারানো এক বৃদ্ধকে হুইল চেয়ার কিনে দেয়া হয়েছে। রবিবার (২৩ মে) দুপুরে উপজেলার লেবুতলা চকতাতারদি গ্রামে আবদুর রশিদ মিয়ার নিজ বাড়িতে গিয়ে এই উপহার পৌছে দেন ফেসবুকের এই গ্রুপ কর্তৃপক্ষ।
গ্রুপের উদ্যোক্তা ও রশিদ মিয়ার পরিবারের সাথে কথা বলে জানা যায়, বছর দশেক আগে বা পায়ের বুড়ো আঙুলে গুটি দেখা দেয়। পরে একই অবস্থা হয় পায়ের আরও কয়েকটি আঙুলে। ভালো চিকিৎসা করাতে না পারায় পর্যায়ক্রমে পচন ধরে তার পায়ে। এরপর ডাক্তারের পরামর্শে হাটুর নিচ থেকে পায়ের বাকি অংশ কেটে ফেলে দিতে হয় আব্দুর রশিদের। পা হারানো অনেক অবস্থায় কষ্টে এবং অনাদরে চলছিলো তার দিন। আর্থিক সক্ষমতা না থাকায় কিনতে পারছিলেন না হুইলচেয়ার। গত ১৮ মে স্থানীয় এক ব্যক্তি আব্দুর রশিদের অসহায়ত্বের কথা তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্থানীয় গ্রুপে। এতে গ্রুপের লোকজন উদ্যোগ নিয়ে একটি হুইল চেয়ার কিনে আব্দুর রশিদকে উপহার দেন।
আব্দুর রশিদ হুইল চেয়ারটি পেয়ে বলেন, পা না থাকায় চলাচল করতে পারছিলাম না। আমি খুব খুশি তারা আমার পাশে দাড়িয়েছে।
মনোহরদী উপজেলা ফেসবুক গ্রুপের এডমিন সাব্বির রাজ নাহিদ বলেন, আমরা ওনার অসহায়ত্বের খবর পেয়ে এগিয়ে আসি। এই কাজে আমার অনেকগুলো প্রবাসী বন্ধু্ও অর্থ দিয়ে সহায়তা করেছেন। সবমিলিয়ে আমরা এই ফেসবুক গ্রুপের মাধ্যমে অসহায় এই বৃদ্ধের পাশে থাকতে পেরে আনন্দিত অনুভব করছি। সকলকে যার যার অবস্থান থেকে সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়ানো উচিত।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার