মনোহরদীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
৩০ এপ্রিল ২০২১, ০৫:৪৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে নাঈমা আক্তার অপি (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে মনোহরদী পৌর এলাকার চন্দনবাড়ি চরপাড়া গ্রামের আমির হোসেনের ঘর থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। অপি মনোহরদী বাজারের ব্যবসায়ী আমির হোসেনের স্ত্রী। তিনি এক সন্তানের জননী।
স্থানীয়রা জানায়, প্রায় পাঁচ বছর আগে চন্দনবাড়ী চরপাড়া গ্রামের অদুদ মিয়ার ছেলে আমির হোসেনের সঙ্গে শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের সফুরিয়া গ্রামের রুকন উদ্দিনের মেয়ে নাইমা আক্তারের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে। বৃহস্পতিবার সন্ধায় পরিবারের লোকজনের সঙ্গে ইফতার ও খাওয়া দাওয়া শেষে নিজ ঘরে যায় ওই গৃহবধূ। দীর্ঘক্ষণ পর ঘর থেকে বের না হওয়ায় বাড়ীর লোকজন তাকে ডাকাডাকি করতে থাকেন। ভিতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করা হয়। পরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে মনোহরদী থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মনোহরদী থানার ওসি (তদন্ত) মো. আরিফুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার