মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ পারাপারের সময় পানিতে ডুবে বাবা-ছেলের মৃত্যু
১৯ মার্চ ২০২১, ০২:৩৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে কলাগাছ ধরে পুরাতন ব্রহ্মপুত্র নদ পারাপারের সময় পানিতে ডুবে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মনোহরদী উপজেলার শুকুন্দি ইউনিয়নের দীঘাকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় নিহত বাবা-ছেলে হলেন- মো. জাকারিয়া ফরাজী (৪৫) ও সাজিদ ফরাজী (৬)। তাদের বাড়ি মনোহরদীর শুকুন্দি ইউনিয়নের দীঘাকান্দি গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনাস্থল পুরাতন ব্রহ্মপুত্র নদের এপারে দীঘাকান্দি গ্রাম আর ওপারের চরে বিস্তৃত ফসলের ক্ষেত। অন্যান্য দিনের মত একটি কলাগাছ ধরে এই নদ পার হয়ে ওপারে তার খেতের পরিচর্যা করতে যাচ্ছিলেন মো. জাকারিয়া ফরাজী। আজ বেলা সাড়ে ১১টার দিকে ছেলে সাজিদ ফরাজী বায়না ধরায় তাকেও সঙ্গে নিয়েছিলেন তিনি। মাঝনদে যাওয়ার পর হঠাৎ করেই ছেলে সাজিদ অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। তাকে তুলে আনতে বাবা জাকারিয়া ফরাজীও পানিতে ঝাঁপ দেন। পরে দুজনই পানিতে তলিয়ে যান।
আশেপাশের লোকজন নদের পানিতে নেমে তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
নদের পানিতে ডুবে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় দীঘাকান্দি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে ওই পরিবারটির বাড়িতে ভিড় করছেন।
মনেহরদী থানার উপপরিদর্শক মো. আমিনুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ওই বাবা-ছেলের লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার