মনোহরদীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, থানায় মামলা
১০ ডিসেম্বর ২০২০, ০৩:১৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ৫ দিন অাটক রেখে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে কথিত প্রেমিক ও তার চার সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (৯ ডিসেম্বর) রাতে মনোহরদী থানায় নির্যাতিত ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে প্রেমিক শাওন মিয়া (২৫) সহ তার চার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছেন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে নির্যাতিত ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
অভিযুক্ত শাওন মিয়া মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের চেঙ্গাইন গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। অন্য অাসামীরা হলো মোঃ অাশিক (২৩), মোঃ মোবারক হোসেন (২২), মোঃ সুমন (২২) ও মোবারক হোসেন (২২)।
মনোহরদী থানার ওসি মনিরুজ্জামান জানান, ১০ম শ্রেণির ওই স্কুল ছাত্রীর সাথে অভিযুক্ত শাওন মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। অাড়াইমাস অাগে ওই ছাত্রীকে জেলা শহরে নিয়ে দুটি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে দুজনের বিয়ে হয়ে গেছে বলে জানিয়ে বিষয়টি তিনমাস গোপন রাখতে বলে প্রেমিক শাওন। সম্প্রতি ওই ছাত্রী বিয়ের কাগজপত্র চাইলে তালবাহানা করতে থাকে শাওন।
গত ৩ ডিসেম্বর হাতিরদিয়ার একটি পার্কে ঘুরতে যাওয়ার কথা বলে ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় শাওন মিয়া। পার্কে সারাদিন ঘুরে সন্ধ্যার পর তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় শাওন ও তার চার সহযোগী। সেখানে স্কুলছাত্রীকে টানা ৫ দিন আটকে রেখে কথিত প্রেমিক শাওন ও তার সহযোগীরা পালাক্রমে ধর্ষণ করে। পরে গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে নির্যাতিতা ওই ছাত্রীকে মনোহরদীর চালাকচর বাজারের পাশে ফেলে রেখে চলে যায়।
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা