মাধবদীর ৩ নং ওয়ার্ডে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
০৮ জুন ২০২০, ০৪:১২ পিএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ০২:৩৮ এএম
মাধবদী প্রতিনিধি:
মাধবদী পৌর শহরের ৩ নং ওয়ার্ডে একটি রাস্তা ও ইউ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মাধবদী পৌর মেয়র হাজী মোশাররফ হোসেন মানিক। সোমবার (০৮ জুন) বেলা সাড়ে ১১টায় এ কাজের উদ্বোধন করা হয়।
পৌর শহরের ৩ নং ওয়ার্ডের কবির হোসেনের বাড়ি হতে সিরাজ মিয়ার বাড়ি হয়ে মনিরুজ্জামান কাউন্সিলরের বাড়ি পর্যন্ত রাস্তা ও ইউ ড্রেন নির্মাণ করা হবে।
এসময় পৌর মেয়র তার বক্তব্যে বলেন, করোনার মহামারী সময়েও আমি ঘরে বসে নেই। আমি আপনাদের সেবায় দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, যেন আমি সবসময় আপনাদের সেবা করে যেতে পারি। করোনা মহামারিতে ভয় নয়, সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।
উক্ত কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড কাউন্সির মনিরুজ্জামান মনির, ৮নং ওয়ার্ড কাউন্সিলর গৌতম ঘোষ, পৌর নির্বাহি প্রকৌশলী মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাসান পাঠান, সম্পাদক শামিম পাঠান, মোস্তাফিজুর রহমান, আরজু মিয়া প্রমুখ। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার
- রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
- শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু