পাঁচদোনায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত
১৯ জানুয়ারি ২০২১, ০৫:২৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় সড়ক দুর্ঘটনায় রহুল আমিন (৩২) নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন শিলমান্দী ইউনিয়নের শেখেরচর গ্রামের মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের ছেলে।
মাধবদী থানার উপ-পরিদর্শক তানভীর আহমেদ জানান, রহুল আমিন পাঁচদোনা বাজার থেকে সদাই কেনা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল এসে তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে সে মহাসড়কে ছিটকে পড়ে। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পালিয়ে যাবার সময় মাধবদীর একটি সিএনজি স্টেশনের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

এই বিভাগের আরও