মহানবী (স:)এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মাধবদীতে বিক্ষোভ
৩০ অক্টোবর ২০২০, ০৯:৫৫ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পিএম
মোঃ মুছা মিয়া:
মহানবী হযরত মুহাম্মদ (স:) কে ব্যঙ্গ করে ফ্রান্সে কার্টুন প্রদর্শন ও তা সমর্থনের প্রতিবাদে নরসিংদীর মাধবদীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমআ মাধবদী থানা ওলামা পরিষদ, মাধবদী থানা সম্মিলিত ইসলামী দল, মাধবদী থানা আহলে সুন্নত ওয়াল জামায়াতসহ বিভিন্ন সংগঠন ও নবী প্রেমিক মুসলমানদের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
জুমআ নামাজ শেষে মাধবদী শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা মিছিল নিয়ে মাধবদী বাজার বড় মসজিদের সামনে মিলিত হয়। সেখান থেকে পোস্ট অফিস রোড ও মহাসড়ক হয়ে বড় মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন মাধবদী থানা ওলামা পরিষদের উপদেষ্টা আল্লামা রফিকুর রহমান, সভাপতি হাফেজ মাওলানা মকবুল হোসাইন, বিএনপি নেতা সমীর ভূইয়া, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন কমিশনার, মাধবদী থানা ওলামা পরিষদের, সহ-সভাপতি মাওলানা আবুল বাশার রাহমানী, সেক্রেটারী হাফেজ মাওলানা জামালুদ্দিন মুঈনী প্রমূখ।
এসময় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (স:) কে ব্যঙ্গ করে ফ্রান্সে কার্টুন প্রদর্শন ও তা সমর্থনের প্রতিবাদে ফ্রান্সের প্রেসিডেন্ট এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তার এই হীনকাজের জন্য সকলে শাস্তি দাবী করেন। বাংলাদেশ সরকারের প্রতি দাবী জানানো হয় যেন অতি শীঘ্রই রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা