বেলাবতে দুই অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত
০৭ ডিসেম্বর ২০১৯, ০৫:১০ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবো উপজেলায় কোন প্রকার বৈধ কাগজপত্র না থাকায় দুটি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় দুই ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইটভাটা দুটি হলো বেলাবো উপজেলার সররাবাদ এলাকার জহিরুল ইসলাম তানভীর আহম্মেদ এর মালিকানাধীন এমটিবি ইটভাটা ও একই এলাকার আমান উল্লাহ ভূঁইয়ার মালিকানাধীন ফেভারিট ইটভাটা।
শনিবার (০৭ ডিসেম্বর) সকাল থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন জানায়, কোন প্রকার কাগজপত্র ছাড়াই স্কুল ও লোকালয়ে কৃষি জমি নষ্ট করে দীর্ঘদিন ধরে দুটি ইটভাটা পরিচালনা করা হচ্ছিল। এ অভিযোগে নরসিংদী জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যেট মো: শাহরুখ খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমানসহ অন্যান্যরা উপিস্থত ছিলেন।
অভিযানকালে ভাটা দুটি গুড়িয়ে দেয়াসহ উৎপাদিত ইট ধ্বংস করা হয়। একই সঙ্গে জহিরুল ইসলাম তানভীর এর মালিাকানাধীন এমটিবি ইটভাটাকে ২০ হাজার এবং একই এলাকার আমান উল্লাহ ভূইয়ার মালিনাকাধীন ফেভারিট ইটাভাটাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা