বেলাবতে আন্ত:জেলা অটোরিক্সা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
১৪ মে ২০২২, ০৪:৪১ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৫:২০ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে বেলাব থানা পুলিশ। গত ১৩ মে শুক্রবার রাত ৯টা হতে ১০টা পর্যন্ত বেলাব উপজেলা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার আমলাব ইউনিয়নের আমলাব গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মোঃ রকিব মিয়া, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার চৈতনকান্দা গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ ইয়াসিন, মৃত আঃ গফুরের ছেলে আনোয়ার ও একই থানার বিশনন্দী গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে মোঃ ইব্রাহীম।
শনিবার প্রেস বিজ্ঞপ্তিতে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাফায়েত হোসেন পলাশ জানান, গত ১৬ এপ্রিল বেলাব উপজেলার পাহাড় উজিলাব গ্রামের রইছ উদ্দীন নামে এক ব্যক্তি উজিলাব বাজারের জামে মসজিদের কাছে তার ব্যাটারিচালিত অটোরিক্সাটি রেখে নামাজ পড়তে যায়। এসময় এই অটোরিক্সাটি চুরি করে রাকিবসহ কয়েকজন।
এ ঘটনায় ইদ্রিস মিয়া রাকিবসহ কয়েকজনকে আসামী করে ৯ মে নরসিংদী আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা বেলাব থানায় তদন্তে আসলে বেলাব থানার এস আই মোঃ নাইমুল ইসলাম মামলার দুই নম্বার আসামী রকিবকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামী রকিবের দেয়া তথ্য অনুয়ায়ী বাকি সহযোগীদের আড়াইহাজার থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরিকৃত অটোরিক্সাসহ গ্রেফতার করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা