বেলাবতে করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন
০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৩ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ১২:২৫ এএম
বেলাব প্রতিবেদক:
বেলাবতে করোনাভাইরাস (কোভিট-১৯) এর টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নজরুল ইসলামকে টিকাদানের মধ্য দিয়ে এ কর্মসূচী উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা আওয়ামীলীগের সভাপতি শমসের জামান ভূইয়া রিটন, উপজেলা নির্বাহী অফিসার শামীমা
শরমিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ বেলাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনিম আহমেদ সজিব, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, পুরুষ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, বেলাব প্রেসক্লাব সভাপতি শেখ আঃ জলিলসহ পুলিশ, সাংবাদিক, ডাক্তার, নার্স প্রমূখ।
উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভূইয়া রিটন বলেন, আমি টিকা নিয়েছি। টিকা নেয়ার পর কোনরকম পাশ্বপ্রতিক্রিয়া ধরা পড়েনি। এখন আমি ভাল আছি। সকলে যেন করোনার টিকা গ্রহণ করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, বেলাব উপজেলায় করোনার ভ্যাকসিন পেয়েছি ৬১৫ টি ভায়াল । আমরা উপজেলায় ৩০০ টি ভায়াল এনেছি যা দিয়ে ৩০০০ জনকে ভ্যাক্সিন দেয়া যাবে। বাকি ৩১৫ ভায়াল ধারাবাহিকভাবে আনা হবে। আজকে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, পুলিশ, সাধারণ মানুষসহ ২৮ জনকে টিকা দেয়া হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা