পলাশে দ্বিগুন মূল্যে চাল ও পেঁয়াজ বিক্রি করায় গ্রেফতার ২
২০ মার্চ ২০২০, ০৭:৫৯ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ এএম
পলাশ প্রতিনিধি:
সারা দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস আতঙ্ক। দোকানপাট বন্ধ হয়ে যেতে পারে এমন শঙ্কায় গত কয়েকদিন ধরে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বেচাকেনা। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী নরসিংদীর পলাশ উপজেলায় চালসহ বেশকিছু পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে।
উপজেলার বাজারগুলোতে সরেজমিন ঘুরে জানা যায়, প্রতি কেজি চাউলের দাম বেড়েছে ১০ টাকা করে। আর পেঁয়াজের প্রতি কেজিতে ৩০ টাকা করে দাম বৃদ্ধির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই দ্বিগুণ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাজার গুলোতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর বাজার ও ঘোড়াশাল বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেন। এসময় দ্বিগুণ দামে পেঁয়াজ ও চাউল বিক্রি করার কারণে ঘোড়াশাল বাজারের জাহিদ হোসেন (৬৫) ও কালা চন্দন (৪৫) নামে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, চাউল ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্বিগুণ দামে বিক্রি করছে এমন অভিযোগ আসার পর শুক্রবার সকাল থেকে বাজারগুলো নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার