নরসিংদীতে চলমান বিজয় মেলা বন্ধ ঘোষণা
১৫ জানুয়ারি ২০২২, ০৭:৪৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতিতে নরসিংদী জেলার মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে চেম্বার অব কমার্স কর্তৃক চলমান মাসব্যাপী বিজয় মেলা বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। শনিবার বিকালে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩১ ডিসেম্বর নরসিংদী চেম্বার অব কমার্সের উদ্যোগে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে এই বিজয় মেলা শুরু হয়।
জানা গেছে, করোনার তৃতীয় দফার সংক্রমণ অমিক্রন ভ্যারিয়েন্ট প্রতিরোধে সরকারি ১১ দফা বিধিনিষেধ ঘোষণা করে। ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ১১ দফা নির্দেশনা কার্যকর করতে জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়। উচ্চ সংক্রমণের ঝুঁকিতে থাকা দেশের ১৮ জেলার মধ্যে নরসিংদী জেলার অবস্থান। চলমান মাসব্যাপী বিজয় মেলায় করোনা সংক্রমণ বাড়ার আশংকায় ও সরকারি বিধিনিষেধ প্রতিপালন নিশ্চিতে মেলা বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।
নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে জেলায় করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত এক সপ্তাহের মধ্যে গত শুক্রবার সর্বোচ্চ ২৩ দশমিক ৮১ শতাংশ করোনা শনাক্ত হয়েছে। এর আগে বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ১২ দশমিক ৬১ শতাংশ, বুধবার ১৩ দশমিক ০৪ শতাংশ ও মঙ্গলবার ছিল ১৬ দশমিক ১২ শতাংশ। বর্তমানে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯ জন।
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলী হোসেন শিশির বলেন, করোনার সংক্রমণ বাড়ার কারণে সরকার বিধিনিষেধ আরোপ করেছে। এজন্য মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নরসিংদীর জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান বলেন, করোনার তৃতীয় দফার সংক্রমণ প্রতিরোধে ১১ দফা নির্দেশনা প্রতিপালন নিশ্চিতে বিজয় মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি