মেহেরপাড়ায় নারীদের আত্মকর্মসংস্থানে সেলাই মেশিন ও টিন বিতরণ
৩১ জানুয়ারি ২০২১, ০৮:০৫ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:১২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অসহায় ও সুবিধাবঞ্চিত কর্মহীন নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ৩০ জন নারীর মধ্যে সেলাই মেশিন ও ৩টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৈতাব গ্রামে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়।
“তরুণ আলো স্বপ্নঘর" সামাজিক সংগঠনের উদ্যোগে ও মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসানের নিজস্ব অর্থায়নে এসব সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার। পরে তরুণ আলো সংগঠনের উদ্যোগে নারীদের আত্মকর্মসংস্থান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত স্বপ্নঘর নামে সেলাই প্রশিক্ষণ ও বুটিক কেন্দ্রের উদ্বোধন করা হয়।
মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের সদস্য আব্দুল হালিম খান, ব্যবসায়ী আইয়ুব আলী, নরসিংদী চেম্বার অব কমার্সের সদস্য মোতালিব হোসেন, মেহেরপাড়া ইউপি সদস্য রেজাউল ভূইয়া, দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাশার বাছির ও ইউপি সদস্য বেনুজির আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তরুণ আলো সামাজিক সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম আসিফ এবং সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনিরা আক্তার।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে যখন মাদকের ছড়াছড়ি, তখন এক ঝাঁক তরুণের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। এভাবেই যদি সমাজের তরুণরা বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসে তাহলে আমাদের দেশের চেহারা পাল্টে যাবে। তিনি আরো বলেন, সমাজে অবহেলিত সুবিধা বঞ্চিত কর্মহীন নারীদের জন্য এই প্রতিষ্ঠানটি আত্মকর্মসংস্থানের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। যা অত্র এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার