কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড পাঁচদোনা শাখার উদ্বোধন
০৫ নভেম্বর ২০২০, ০৭:৫৭ পিএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
অাধুনিক ব্যাংকিং সেবার লক্ষে নরসিংদীর পাঁচদোনায় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) পাঁচদোনাস্থ আমজাদ টাওয়ার এর ২য় তলায় এ শাখার উদ্বোধন করা হয়।
জুম প্লাটফর্মের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ এর ইন্সপেক্টর জেনারেল ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ।
এসময় জুম প্লাটফর্মের মাধ্যমে নরসিংদীর পাঁচদোনাসহ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৭টি শাখার ডিজিটালি উদ্বোধন ফলক উন্মোচন ও কেক কেটে শাখাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দেশের ব্যবসা বাণিজ্যের অন্যতম জেলা নরসিংদীতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পাঁচদোনা শাখাটি ব্যবসায়িক লেনদেনকে আরো সহজ করতে কাঙ্খিত গ্রাহক বান্ধব বিভিন্ন সেবার লক্ষ্য নিয়ে হাজির হয়েছে। নরসিংদীর উন্নয়নের অগ্রযাত্রায় কমিউনিটি ব্যাংক তার পরিসেবা প্রদানের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান উন্নয়নের অংশীদার হয়ে উঠবে।
অনুষ্ঠানে জুম প্লাটফর্মের মাধ্যমে পাঁচদোনা শাখা থেকে যুক্ত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক পাঁচদোনা শাখার ম্যানেজার, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি এবং নরসিংদী জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার