নরসিংদীর শিবপুরে কাদাকনাথ বা কালো মুরগীর খামার।৬ মাসেই কোটিপতি
১৯ ডিসেম্বর ২০১৮, ০২:২৯ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ এএম
কাদাকনাথ জাতের কালো মুরগীর খামার গড়ে উঠেছে নরসিংদীর শিবপুর উপজেলার মজলিশপুরে। ঠোঁট, পেখম থেকে শুরু করে মাংস এমনকি হাড্ডি পর্যন্ত কালো ওই মুরগী সংগ্রহ করে পালন ও বাচ্চা উৎপাদনের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছেন তরুণ উদ্যোক্তা কামরুল ইসলাম মাসুদ।
যুগে যুগে কালোর কদর না থাকলেও কুচবরণ মুরগীর কদর এখন সবচেয়ে বেশি। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের আয়্যাম কেমানি চিকেন দামি মুরগী হিসেবে সাড়া ফেলে পৃথিবীতে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক ব্রিডার ওই কালো মুরগীর দাম হাকান আড়াই হাজার ডলার পর্যন্ত।

সেই মুরগীই এখন বাংলাদেশে। ভারতের মধ্যপ্রদেশের ‘কালোমাসী’ খ্যাত কাদাকনাথ মুরগী নামেই ছড়াচ্ছে এর পরিচিতি।
উদ্যোগী খামারি কামরুল ইসলাম মাসুদ জানাচ্ছেন, কাদাকনাথ মুরগীর উৎপাদন ব্যয় কম, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই হিসেবে বাণিজ্যিকভাবে বেশ লাভজনক।
শুধু শোনা খবরে না ভুলে, রীতিমত এই মুরগীর সকল অঙ্গপ্রত্যঙ্গ ও মাংস পরীক্ষা করেও দেখেছেন এই উদ্যোক্তা। খোঁজ খবর নিয়ে জেনেছেন, যে কোন মুরগী জাতের চেয়ে কাদাকনাথের মাংসের পুষ্টিগুণ অনেক বেশি। এই খামারেই ডিম থেকে ফুটছে বাচ্চা। ধাপে ধাপে পালন চলছে বাণিজ্যিকভাবে দারুণ সম্ভাবনাময় কাদাকনাথ মুরগী।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন